শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক
চোর চক্র আটক

চট্টগ্রামে পাহাড়তলী থানা এলাকা থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

নগরীর আব্দুল আলী নগরের জোলারহাটস্থ ওসমান চেয়ারম্যানের বাড়ী মামুন জমিদারের ভাড়া ঘরে অভিযান চালিয়ে ১টি চোরাই ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ১৪ টি পুরাতন মোবাইল ফোন এবং ২টি জাল এন.আই.ডি কাডের প্রিন্টেড কপি সহ ক্রয় বিক্রয়কারী চক্রের ৩ জনকে আটক করা হয়েছে ।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে আসামীরা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা হইতে চোর, ছিনতাইকারীদের নিকট থেকে কম দামে চোরাই ল্যাপটপ, মোবাইল ক্রয় করে থাকে বলে স্বীকার করেছে। পরবর্তীতে তারা মোবাইল ল্যাপটপ বিক্রয়ের জন্য বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্রয় বিক্রয় করে ।

আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

অনু/দীপ্ত সংবাদ