শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে মিমি সুপার মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে মিমি সুপার মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান
মিমি সুপার মার্কেট, চট্টগ্রাম

চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় চট্টগ্রামের এই অন্যতম মিমি সুপার মার্কেটে এ অভিযান চালানো হয়।

অভিযানে একটি কসমেটিকস ও একটি শাড়ীর দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেভওয়ে কসমেটিকস দোকানে বিভিন্ন দেশের ব্রান্ডের কসমেটিকসের গায়ে মেয়াদ নির্ধারণ, আমদানি কারকের রশিদ ও নাম ছিলনা , এবং দোকানে অনেকগুলো পণ্যে ক্রয় রশিদ না পাওয়ায় এসকল অনিয়মের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়া আরো একটি শাড়ীর দোকানে আমদানিকারকের রশিদ না থাকায় ও ক্রয় রশিদের গরমিল থাকায় তাদেরকে সতর্ক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

এসময় দেখা যায় বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকাসহ মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রি করা হচ্ছে । এসব অভিযোগে কসমেটিকস এর দোকানের মালিককে মৌখিকভাবে সর্তক ও জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় মার্কেট ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএম/দীপ্ত সংবাদ