শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে মার্কেটে আগুন, দগ্ধ হয়ে একজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চট্টগ্রামে মার্কেটে আগুন, দগ্ধ হয়ে একজন নিহত
আগুন

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় একটি মার্কেটে লাগা আগুনে দগ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আন্দরকিল্লা এলাকার মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের ওয়ার্কশপ ও প্রিন্টিং প্রেসের মার্কেটে এ আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে একটি লেদ মেশিনের দোকান থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ৩/৪ টা প্রিন্টিং ও প্রেসের দোকানসহ পাশের তিনতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকানন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পর মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং নামে একটি দোকান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত যায়নি।

যূথী/দীপ্ত সংবাদ