শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
নিহত মাদ্রাসা শিক্ষার্থী সাবিব

চট্টগ্রামে চকবাজার থানার মেহেদীবাগ এলাকার দারুস সূফ্ফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাতে মাদ্রাসার ৪র্থ তলায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাবিব শাইয়ান (১০) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মশিউর রহমান চৌধুরীর ছেলে।

জানা যায়, দশ বছর বয়সী সাবিব মেহেদীবাগ এলাকার দারুস সূফ্ফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। সোমবার রাতে মাদ্রাসার ৪র্থ তলার টয়েলেটের ভেতর থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এটিকে আত্মহত্যা বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে এটা রহস্যজনক হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের বাবা।

পুলিশ জানিয়েছে, তদন্ত করে আসল ঘটনা বের করা হবে।

 

এমি/দীপ্ত