শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামে জমে উঠেছে ঈদ বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে জমে উঠেছে ঈদ বাজার

পছন্দের পোষাকের পাশাপাশি জুতা কসমেটিকস নিতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেটগুলোতে ভিড় করছে ক্রেতারা। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় বেচাকেনা অনেক ভালো। তবে মিশ্র প্রতিক্রিয়া অনেক বিক্রেতা ও ক্রেতাদের। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। চট্টগ্রাম থেকে রুনা আনসারীর রিপোর্ট।

পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর মাত্র ক’দিন। বন্দরনগরীর মার্কেটগুলোতে এখন জমজমাট ঈদের বিকিকিনি। পরিবার পরিজনদের নিয়ে পছন্দের পোষাকটি নিতে মধ্যরাত পর্যন্ত ভিড় করছে ক্রেতারা। তীব্র তাপদাহকে বিবেচনায় নিয়ে কাপড় বাছাইয়ের ক্ষেত্রে সুতির কাপড়কে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। এবারে পোষাকে নামের বাহারে রয়েছে ভিন্নতা, বাবাচ্চাদের নায়রা, লেহেঙ্গা, সারারা,পেবলন,পার্টি বার্বি ফ্রক। বড়দের নায়রা, গারারা, লেহেঙ্গা, গাউন,সাদাবাহার,বিনসাইদ,লাক্সারী শিপন,সুলতান,অরগেন্জা,কুটি গাউনসহ নাম নামের পোষাক। নারী, পুরুষ ও ছোটরা যে যার পছন্দ মত খুঁজে নিচ্ছেন পছন্দের পেষাকের পাশাপাশি জুতা কসমেটিক।

ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন রং ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি মার্কেটকে সাজানো হয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জায়। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় বেচাকেনা অনেকটা ভালো। তবে মিশ্র প্রতিক্রিয়া অনেক বিক্রেতার।

বৈশ্বিক মন্দা ও বিভিন্ন সমস্যার মধ্যেও ঈদ বাজারে বিকিকিনি চলছে জমজমাট। রমজানের শেষ দিক হওয়ায় প্রতিটি শপিং মলে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা । নতুন পোষাকে ঈদ হোক সকলের জন্য আনন্দের বার্তা এমনটাই আশা সকলের।

 

আল/দীপ্ত সংবাদ