শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চট্টগ্রামের ডবলমুরিং পশ্চিম ঝর্ণা পাড়ায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামের ডবলমুরিং পশ্চিম ঝর্ণা পাড়ায় আগুন

চট্টগ্রামের ডবলমুরিং এর পশ্চিম ঝর্ণা পাড়া এলাকায় আবুল খায়ের এর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১০ টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করেন। প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ–পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া এই তাৎক্ষণিক ভাবে বলা সম্ভব না। এই বাড়ীর বাসিন্দারা জানান কিছু বুঝে উঠার আগেই আগুন চারপাশে ছড়িয়ে পরলে এলাকাবাসী সহ আগুন নিভাতে সবাই সাহায্য এগিয়ে আসলেও এতে ৫টি পরিবারের সব পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক নগদ অর্থ সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি রয়েছে দাবী করেছেন বাসিন্দারা। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এফএম/দীপ্ত সংবাদ