শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

ঘরেই ডাবের পুডিং তৈরি করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘরেই ডাবের পুডিং তৈরি করবেন যেভাবে
ডাবের পুডিং

কত রকম পুডিং তো খেয়েছেন। ডাবের পুডিং কি খেয়েছেন। অনেকে খেলেও যানেন না কিভাবে ঘরেই এ পুডিং তৈরি করা যায় সহজেই। খুব সহজেই তৈরি করা যায় এই ব্যতিক্রমী আইটেমটি।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ডাবের পুডিং :

উপকরণ

ডাবের পানি– আড়াই কাপ

ডাবের শাঁস– আধা কাপ

চিনি– ১ টেবিল চামচ অথবা স্বাদ মতো

চায়না গ্রাস– ৫ গ্রাম

প্রস্তুত প্রণালি

চায়না গ্রাস ১ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এটি কিনতে পাওয়া যাবে বড় ডিপার্টমেন্টাল স্টোরে। সাধারণত ১০ গ্রামের প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে অর্ধেক অংশ নিয়ে টুকরো করে নিতে হবে।

চুলায় হাড়ি বসিয়ে ডাবের পানি দিয়ে দিন। বুদবুদ উঠতে শুরু করলে পানিসহ চায়না গ্রাস দিয়ে দিন। চায়না গ্রাস না গলা পর্যন্ত নাড়তে থাকুন। এবার চিনি দিয়ে নেড়ে নিন। ৫ মিনিট জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন। যে পাত্রে পুডিং জমাবেন সেখানে ঢেলে নিন ডাবের পানি। কুচি করে রাখা ডাবের নরম শাঁসগুলো ছড়িয়ে দিন পানির মধ্যে। মিশ্রণটি ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন। ৪ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে ঢেলে নিন পুডিং। পছন্দমতো আকৃতিতে কেটে পরিবেশন করুন।

যূথী/দীপ্ত সংবাদ