শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঘরছাড়া কিশোরীকে গণধর্ষণ, হিজড়া রাসেলসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘরছাড়া কিশোরীকে গণধর্ষণ, হিজড়া রাসেলসহ গ্রেফতার ৪
প্রতিকি ছবি

চট্টগ্রামে মা-বাবার সঙ্গে রাগ করে ঘরছাড়া এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় নগরীর মৌলভী পুকুরপাড় এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে কথিত হিজড়া রাসেলসহ সংঘবদ্ধ ধর্ষণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- কথিত হিজড়া রাসেল (২৭), ইমন (৩০), সুমন (৩০) ও ধর্ষণে সহায়তা করা নারী পিয়া।

পুলিশ জানায়, নগরীর কালুরঘাট এলাকায় পরিবারের সঙ্গে থাকত ওই সপ্তম শ্রেণির ছাত্রী। মা-বাবার সঙ্গে ঝগড়া করে মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে যায় ওই কিশোরী। এ সময় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। পরে বাসায় ফেরার চেষ্টা করলে পথ হারিয়ে ফেলে মেয়েটি। রাত ১২টায় নগরীর মৌলভী পুকুরপাড় এলাকায় আসলে ভুক্তভোগীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে কথিত হিজড়া রাসেলসহ আরও দুজন বাসায় নিয়ে ধর্ষণ করে। পিয়া নামে এক নারী তাকে যেমন মারধর করে তেমনি ধর্ষণে সহায়তা করে। এরপর মেয়েটিকে ঘর থেকে বের করে দিলে ভাগ্যক্রমে স্কুলের এক শিক্ষিকা তাকে দেখতে পান। পুরো বিষয়টি শুনে মেয়েটিকে থানায় নেয়া হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, খবর জানার পরই আমরা অভিযানে নামি। বুধবার সন্ধ্যার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। এই সংঘবদ্ধ চক্রটি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

এফএস/দীপ্ত