শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঘন কুয়াশা: ঢাকায় নামতে পারেনি ৮টি আন্তর্জাতিক ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘন কুয়াশা: ঢাকায় নামতে পারেনি ৮টি আন্তর্জাতিক ফ্লাইট

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ৮টি আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইটকে নিরাপত্তার স্বার্থে বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩টি ফ্লাইট চট্টগ্রাম, ৪টি ফ্লাইট কলকাতা এবং ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইট পুনরায় স্বাভাবিকভাবে পরিচালনা শুরু হবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।