শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৬
দি গার্ডিয়ান, ছবি: সংগৃহীত

গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে লারিসা শহরে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীবাহী একটি ট্রেন গ্রিসের রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেসালোনিকি থেকে আরেকটি মালবাহী ট্রেন আসছিল লারিসার দিকে। যাত্রাপথে লারিসায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্তান্তিনোস অ্যাগোরাস্তোস জানিয়েছেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটিতে অন্তত সাড়ে ৩০০ যাত্রী ছিল।

কনস্তান্তিনোস অ্যাগোরাস্তোস বলেছেন, ‘সংঘর্ষটি খুব শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনটির ৪টি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুটি বগি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।’ তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ যাত্রীকে সরিয়ে নেয়া হয়েছে। তবে যাত্রীবাহী ট্রেনটিতে কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি গভর্নর।

বুধবার (১ মার্চ) স্থানীয় সময় ভোরে উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধান চালিয়েছেন উল্লেখ করে, স্থানীয় ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভ্যাসিলিস ভার্থকোগিয়ানিস এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘দুই ট্রেনের সংঘর্ষের তীব্রতার কারণে যাত্রীদের সরিয়ে নেয়া খুব কঠিন হয়ে গেছে।’

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।