রবিবার, মে ২৪, ২০২৬
রবিবার, মে ২৪, ২০২৬

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জ জেলার বেশকিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য সোমবার (২৫ মে) নারায়ণগঞ্জ জেলার বেশকিছু এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার (২৫ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নারায়ণগঞ্জ বেশকিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলোতারাবো বিশ্বরোড থেকে রুপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব শ্রেণির গ্রাহক এবং মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকার আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More