দীপ্ত নিউজ
বাংলাদেশ

গ্যাসের চাপ স্বাভাবিক হবে কখন, জানাল তিতাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গ্যাসের চাপ স্বাভাবিক হবে কখন, জানাল তিতাস

রাজধানীতে গ‍্যাসের চাপ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের ভাল্ভটি নতুন ভাল্ভ দিয়ে প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে নেটওয়ার্কে গ‍্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছিল, রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি গ্যাসের পাইপলাইনের ব্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রেখে চাপ সীমিত করা হয়েছে।

ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।