দীপ্ত নিউজ
খেলা

গোলশূণ্য ড্র করল মায়ামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোলশূণ্য ড্র করল মায়ামি

মেজর লিগ সকারে ন্যাশভিলের সাথে গোলশূণ্য ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে, ন্যাশভিলের বিপক্ষে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন মেসি।

কিন্তু যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেয়ার পর আগের নয় ম্যাচে ১১ গোল করা এই আর্জেন্টাইন তারকা তা কাজে লাগাতে পারেননি। এর ফলে টানা দুই ম্যাচে গোলবিহীন থাকলেন তিনি।

সেই সাথে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের প্লে অফে আবারো খেলতে হবে মায়ামি আর ন্যাশভিলকে।

এসএ/দীপ্ত নিউজ