শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গোপালগঞ্জে ৪৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গোপালগঞ্জে ৪৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।

এর মধ্যে রয়েছে ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেলা পৌনে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা।

এরপর কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আজ (২৫ ফেব্রুয়ারি) পদ্মা সেতু দিয়ে নিজ জেলা গোপালগঞ্জ যান। গাড়ি বহরের ১২টি গাড়ির জন্য ১১ হাজার ৬৫০ টাকা টোল দিয়ে সেতু পার হন তিনি।

দীর্ঘ চার বছর পর তিনি নিজ নির্বাচনী এলাকায় গিয়েছেন। প্রধানমন্ত্রীর আগমনে সকাল থেকেই গোপালগঞ্জ জেলা জনসমুদ্রে পরিণত হয়েছে। আনন্দে উচ্ছ্বসিত গোপালগঞ্জের জনগণ।

এফএম/দীপ্ত সংবাদ