শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি ফিরছিলেন একই পরিবারের সদস্যরা। পথে মুকসুদপুরের ছাগলছিড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চারজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

আল / দীপ্ত সংবাদ