শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গোপালগঞ্জে ট্রাক কেড়ে নিল ঘুমন্ত বৃদ্ধের প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গোপালগঞ্জে ট্রাক কেড়ে নিল ঘুমন্ত বৃদ্ধের প্রাণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক চাপায় শশী ভূষন বাড়ৈ (৭০)নামে এক বৃদ্ধ ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছেন ।

শুক্রবার (১৯ মে ) দিবাগত রাত ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া–রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই বৃদ্ধ ছিকটিবাড়ী গ্রামের মৃত হলধর বাড়ৈর ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর ধান ভর্তি একটি ট্রাক পিড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দু’টি ছিকটিবাড়িতে একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি বাস্তার পাশ্ববর্তী একটি ঘরের ওপর গিয়ে পড়ে। ওই ঘরে বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।

নিহত শশী ভূষন বাড়ৈ পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আল/দীপ্ত সংবাদ