শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গেম খেলতে নিষেধ করায় আত্মহত্যার চেষ্টা দুই ভাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গেম খেলতে নিষেধ করায় আত্মহত্যার চেষ্টা দুই ভাইয়ের

মাগুরা সদর উপজেলায় ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে দুই ভাই। রবিবার (৫ মার্চ) সকালে উপজেলার জগদল ইউনিয়নের সৈয়দ রুপাটি গ্রামে ঘটনাটি ঘটে।

অসুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই ভাইয়ের নাম মো. রাব্বি হোসেন (১৪) ও মো. সাব্বির হোসেন (১২)। তারা মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের সৈয়দ রুপাটি গ্রামের মো. কালাম মোল্লার ছেলে।

বাবা কালাম মোল্লা জানান, তিনি দীর্ঘ চার বছর ওমান প্রবাসী ছিলেন। সেখান থেকে দুই ছেলেকে মোবাইল কিনে দিয়েছিলেন। মোবাইল দিয়ে দুই ভাই সারাদিন ফ্রি ফায়ার গেম খেলায় ব্যস্ত থাকত। রবিবার গেম খেলতে নিষেধ করায় বাবার ওপর অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে ওই দুই ভাই।

স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে দুই ভাইকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এনামুল কবির জানান, হাসপাতালে ভর্তি দুই ভাই এখন আশঙ্কামুক্ত।

 

এমি/দীপ্ত