শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গৃহকর্মী নির্যাতন অভিযোগে বিমান বাংলাদেশের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গৃহকর্মী নির্যাতন অভিযোগে বিমান বাংলাদেশের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান। ফাইল ছবি

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৭–৮ মাস ধরে ১১ বছর বয়সী ওই গৃহকর্মী তাদের বাড়িতে কর্মরত ছিলেন। এ সময় শিশুটির ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

শিশুটি এখন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বলে জানান তিনি। শিশুটির সারা শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন দেখা গিয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ।

পরে রবিবার শিশুটির বাবা মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং বাড়ির আরো দুই গৃহকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ সোমবার বিকেলে চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।