দীপ্ত নিউজ
বিনোদন

গান গেয়ে বিস্ময় ছড়ালেন অভিনেত্রী ফারিণ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গান গেয়ে বিস্ময় ছড়ালেন অভিনেত্রী ফারিণ (ভিডিও)

কণ্ঠশিল্পী না হয়েও গান গেয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণ চমকে দিলেন সোশ্যাল হ্যান্ডেলে হাজির হয়ে।

যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী হারমোনিয়াম বাজিয়ে মনখুলে চোখবুজে হাসতে হাসতে গাইছেন অতুলনীয় সেই নজরুলগীতি ‘এ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী’। তার গান শুনে, বাজানো দেখে- বলা মুশকিল; তিনি ভুলকরে অভিনয়ে নামেননি তো!

৪৮ সেকেন্ডের এই গানচিত্রটি প্রকাশ করেছেন গীতিকবি কবির বকুল। গান শেষে করতালি শুনে এটুকু স্পষ্ট, সম্প্রতি কোনও ঘরোয়া আয়োজনে বোবা হারমোনিয়ামটিকে কাছে টেনে নিয়েছিলেন ফারিণ। দেখালেন তার গায়েন প্রতিভাটাও।

গায়িকা ফারিণ কিছু না বললেও ভিডিওটির মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় বইছে।

তাহ/দীপ্ত

 

 

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।