শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপুরে কলেজ ছাত্রের হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরে কলেজ ছাত্রের হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৫
গাজীপুরে মহানগরে কলেজছাত্রের হত্যাসহ ডাকাতি রহস্য উদঘাটন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুরে মহানগরে কলেজ ছাত্রের হত্যাসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে ৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার (২৫ মার্চ) সকালে জিএমপি মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি উপ–কমিশনার (গোয়েন্দা) ইব্রাহিম খান।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আব্দুল ছালামের ছেলে আবু তাহের,গাজীপুর মহানগরীর সালনা এলাকায় মৃত সামরুদ্দিনের ছেলে মফিজউদ্দিন, উওর পালেরপাড়া এলাকার আব্দুল নুরুল ইসলামের ছেলে খোকন মিয়া, সালনা মিয়াপাড়া এলাকার হাবিবুল্লাহ ছেলে আজিজুল হাকিম, সালনা মোল্লাপাড়া মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক।

সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত ১৩ মার্চ সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় রাত তিনটায় ৬/৭ জন অজ্ঞাতনামা ডাকাত ধারালো অস্ত্র–শস্ত্র নিয়ে জানালার গ্রীল কেটে রুমে প্রবেশ করে কলেজ ছাত্র মাহিউস সুনান চৌধুরী কে অস্ত্রের ভয় দেখিয়ে তার মাকে হাত পা বেঁধে কলেজ ছাত্র মাহিউস সুনানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে নগদ ২৫ হাজার টাকাসহ ৬ লক্ষ ৭৫ হাজার ৫ শত টাকার মূল্যের অলংকার নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাসহ ডাকাতির অভিযুক্ত প্রধান আবু তাহেরকে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশে ধান ক্ষেতের ভিতর থেকে জানালার গ্রীলকাটার ব্যবহুত লোহার কাটার উদ্ধার করে। পরে তাকে নিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৪ জন কে গ্রেফতার করে পুলিশ।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।