শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপুরে স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপুরে স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি সুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। দমকল বাহিনীর ৮টি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌সে।

দমকল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় জমজম স্পিনিং মিলস লিমিটেড কারখানার মূল ভবনের পাশে আধাপাকা একটি শেডে তুলার গুদাম রয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারখানার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, কাশিমপুর ও ইপিজেডের ৮টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানার তূলার আগুনের ঘটনা ঘটেছে প্রচুর ধোঁয়া বের হয়। গাজীপুর, কালিয়াকৈরসহ ৮টি ইউনিট দুপুর আড়াইটার দি‌কে আগুন নিয়ন্ত্রণে আ‌নে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

এমি/দীপ্ত