শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে শিশুসহ আহত ৩

 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় চলমান বিআরটি প্রকল্পের একটি ক্রেন উল্টে শিশুসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। ক্রেনটি উল্টে যাওয়ায় মহাসড়কের এক পাশে যানবাহন চলচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় টঙ্গী স্টেশন রোডে এ ঘটনা ঘটে। প্রায় একঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিকট শব্দে বিআরটি প্রকল্পে কর্মরত একটি ক্রেন মহাসড়কের পূর্ব পাশে পড়ে যায়। এতে কমপক্ষে ৩ জন পথচারী আহত হয়। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এই ঘটনার পর মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । এ ঘটনাস্থল এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি আশাফুল ইসলাম জানান, মহাসড়কে এক পাশে ক্রেনটি সড়িয়ে নিলে যানবান চালচল সন্ধা সাড়ে ৬টার দিকে স্বাভাবিক হয়

 

আল/দীপ্ত সংবাদ