শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর‌ে অ‌টো‌রিক্সা চাল‌কের রহস‌্যজনক মৃত‌্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর‌ে অ‌টো‌রিক্সা চাল‌কের রহস‌্যজনক মৃত‌্যু

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রের মাঝুখান গ্রা‌মে আব্দুল্লাহ বিশ্বাস (৪৫) এর রহস‌্যজনক মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহ‌তের প‌রিবা‌রের অ‌ভি‌যোগ স্ত্রীর সা‌থে পরকীয়ায় বাধা দেয়ায় হত‌্যার পর গা‌ছের সা‌থে গামছা পে‌ছি‌য়ে দাড় ক‌রি‌য়ে রে‌খে‌ছে। পু‌লিশ নিহ‌তের মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠায়।

নিহত আব্দুল্লাহ বিশ্বাস মা‌নিগ‌ঞ্জের হ‌রিরামপুর থানার মীর্জানগর গ্রা‌মের শাহ জাহান বিশ্বা‌সের ছে‌লে। তার শ্বশুড় বা‌ড়ি এলাকা উপ‌জেলার মাঝুখান গ্রা‌মে বা‌ড়‌ি তৈ‌রি ক‌রে স্ত্রীর সন্তান‌দের নি‌য়ে ৯ বছর যাবৎ বসবাস কর‌ছিল।

নিহ‌তের প‌রিবা‌রের অ‌ভি‌যোগ, নিহত আব্দুল্লাহ বিশ্বা‌সের স্ত্রী মি‌নি আক্তা‌রের সা‌থে স্থানীয় এক‌টি টেইলা‌র্সের ব‌্যবসায়ীর সা‌থে পরকীয়ার ঘটনায় পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল দীর্ঘ‌দিন যাবৎ। গত দুই বছর যাবৎ স্থানীয়ভা‌বে শা‌লিস হ‌য়ে‌ছে ক‌য়েকবার। গতরা‌তেও তা‌দের স্বামীর সা‌থে ঝগড়াঝা‌টি বা‌দে। সকা‌লে বা‌ড়ি থে‌কে একটু দু‌রে গা‌ছের সা‌থে গামছা দি‌য়ে বাধা দাড়া‌নো মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়রা। পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে মর্গে পা‌ঠি‌য়ে‌ছে।

মৌচাক পু‌লিশ ফা‌ড়ির উপ–প‌রিদর্শক সাইফু‌র রহমান জানান, মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের পর রহস‌্য জানা যা‌বে ঘটনা‌টি হত‌্যা না আত্নহত‌্যা।

 

আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।