শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় সু-প্যালেসে হামলা চালিয়ে আড়াই লাখ টাকার ক্ষতিসাধন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গাইবান্ধায় সু-প্যালেসে হামলা চালিয়ে আড়াই লাখ টাকার ক্ষতিসাধন
গাইবান্ধা সদর থানা

গাইবান্ধা পৌরসভার স্টেশন রোডে নতুন বাটা শোরুমের পূর্বপাশে অনামিকা লেন সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে সু–প্যালেসের কর্মচারি রনি মন্ডলের কাছে বখাটেরা ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই প্রতিষ্ঠানে প্রকাশ্যে ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে সু–প্যালেসের কর্মচারি রনি মন্ডল দোকান থেকে বের হয়ে বাড়ি যাওয়ার জন্য নতুন বাটা শোরুমের পূর্ব পার্শে অনামিকা লেন সংলগ্ন এলাকায় পৌছিলে শহরের ডেভিড কোম্পানীপাড়ার রনজু মিয়ার ছেলে জীবন মিয়া ও জাফরুল ইসলামের ছেলে জুয়েল মিয়া নামে দুই বখাটে তার পথরোধ করে তাকে টানা হেচড়া করতে থাকে। একপর্যায়ে তার কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করলে তার চিৎকারে সু–প্যালেসের পরিচালক মোশফাকুর রহমান ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে এক ছিনতাইকারিকে আটক করে।

পরে এলাকাবাসির অনুরোধে ছিনতাইকারিকে ছেড়ে দেয়া হয়। কিন্তু ওই ছিনতাইকারিকে ছেড়ে দেয়ার প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর ১৫/১৬ জনের একদল বখাটে লোহার রড, শাবল, চাইনিজ কুড়াল ও লাঠিসোটাসহ সু–প্যালেসে ঢুকে কর্মচারিদের উপর হামলা চালিয়ে মালামাল তছনছ করে এবং দোকানের ক্যাশে থাকা ৯০ হাজার টাকা জোরপূর্বক ড্রয়ার থেকে বের করে নেয়। তারা দোকানের মালামাল তছনছ করে দেড় লাখ টাকাসহ মোট আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে।

এছাড়া বখাটেরা সু–প্যালেসের পরিচালক মোশফাকুর রহমান ও কর্মচারিদের খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় ওই রাতেই সু–প্যালেসের পরিচালক মোশফাকুর রহমান গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ করেন।

এফএম/দীপ্ত সংবাদ