শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাইবান্ধায় মূল্যবৃদ্ধির কারণে জমেনি ইফতার বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাইবান্ধায় মূল্যবৃদ্ধির কারণে জমেনি ইফতার বাজার

গাইবান্ধায় দাম বৃদ্ধির কারণে জমে উঠেনি ইফতার সামগ্রীর বাজার। অন্যান্য বছর রোজায় ইফতার সামগ্রীর দোকানগুলোতে যে পরিমাণ ইফতার বিক্রি হতো এ বছর বিক্রি হচ্ছে তার অর্ধেক।

গাইবান্ধা জেলা শহরের জেলা পরিষদ মোড়, ১নং ট্রাফিক মোড়, দাশ বেকারীর মোড়, শনিমন্দির মোড়, পুরাতন বাজার, ব্রিজ রোড, হকার্স মার্কেট, নতুনবাজারসহ রাস্তার ধারে ইফতার সামগ্রীর দোকানগুলোতে রান্না করা ছোলা, বুন্দিয়া, জিলাপি, পিঁয়াজি, বেগুনী, আলুর চপ, ঝুরি অল্প পরিমাণে বিক্রি হচ্ছে।

এসব পণ্যের অবশ্য সাধারণ খুচরা ক্রেতার চেয়ে পাইকারি ক্রেতার পরিমাণ বেশি। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠানোর জন্য এসব ইফতার সামগ্রী বেশি বিক্রি হয়। দল বেঁধে, দু’চার-পাঁচজন এক সাথে হয়ে এসব ইফতার সামগ্রী কিনতে আসেন ক্রেতারা।

ইফতার কিনতে আসা ক্রেতারা বলেন, এবার দাম বাড়তি। তারপরও ইফতার করতে যা যা লাগে অল্প করে কিনলাম।

তবে ব্যবসায়ীরা বলছেন, ইফতার উপকরণের দাম বেশি হওয়ার কারণে এবার বেচাকেনা কম। গত বছরের তুলনায় এবার বিক্রি একেবারে কম।

 

এমি/দীপ্ত