শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

গল টেস্টে ১২৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গল টেস্টে ১২৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে বড় স্কোরের পথে আছে শ্রীলঙ্কাও। পাথুম নিসাঙ্কার ক্যারিয়ার সেরা ইনিংসে তৃতীয় দিন শেষে লঙ্কানদের রান ৪ উইকেটে ৩৬৮। ১২৭ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের হাতে আছে এখনো ৬ উইকেট।

মাথার উপর বাংলাদেশের করা ৪৯৫ রানে লিড শ্রীলঙ্কার। কিন্তু সেই চাপ সামলে তৃতীয় দিনটা নিজেদেরই করে রাখলো তারা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ি ম্যাচটা কোনোভাবেই হাতছাড়া করতে চায় স্বাগতিকরা।

গলে সফরকারিদের বিপক্ষে টেস্ট শুরুর আগে আলোচনায় ছিলো লাহিরু উদারার অভিষেক আর দিমুথ ম্যাথিউসের অবসর। এটিকে পাশ কাটিয়ে ভিন্ন এক বিষয় উঠে এলো লঙ্কানদের প্রথম ইনিংসে। ৩০ বছর পর দুই ডানহাতি ব্যাটার লাহিরু উদারা এবং পাথুম নিশাঙ্কাকে ইনিংস শুরু করাটা ছিলো স্বাগতিকদের জন্য নতুন এক ঘটনা।

সবশেষ এমন দুইজন ডানহাতি ব্যাটারকে ইনিংস শুরু করতে দেখায় যায় ১৯৯৫ সালে। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই বক্সিং ডে টেস্টে রোশান মহানামা এবং টাইগারদের সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহে লঙ্কানদের হয়ে ইনিংস ওপেন করেছিলেন।

যদিও এই টেস্টে ভালো কিছু করতে পারেনি এই জুটি। দলীয় ৪৭ রানে লাহিরু উদারাকে হারায় তারা। সেই ধাক্কাকে পাত্তা না দিয়ে শ্রীলঙ্কা এগিয়ে যায় দারুণভাবে। দ্বিতীয় উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমাল।

বড় ইনিংস খেলার আভাস দিয়েও চান্ডিমাল ফেরেন ৫৪ রান কোরে। তবে ধীরস্থিরভাবে খেলে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় শতক তুলে নেন নিশাঙ্কা। ক্যারিয়ার সেরা ১৮৭ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে ফেরান পেসার নাহিদ রানা।

নিজের শেষ টেস্ট খেলতে নামা, অ্যাঞ্জেলো ম্যাথিউসকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ দল। কিন্তু ইনিংসটা বেশিদূর নিতে পারেননি তিনি। ব্যক্তিগত ৩৯ রানে মুমিনুলের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনিও।

বাকি সময়টা পাড়ি দেয় কামিন্দু মেন্ডিস-ধনঞ্জয়া ডি সিলভা’র ব্যাট। দিন শেষে স্বাগতিকরা এখনো পিছিয়ে আছে ১২৭ রানে।

এরআগে তৃতীয় দিন সকালে মাত্র দুই ওভার চার বল ব্যাট করে, ১১ রান যোগ করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ৪৯৫ রান।