শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

গরু-ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গরু-ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের
মাগুরার অগ্নিকান্ডের ভিডিও থেকে নেয়া ছবি।

মাগুরায় মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ছাগল ও গরু বাঁচাতে গিয়ে মিরাজ মুন্সি (১২) নামের অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাকবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মিরাজ মুন্সি ওই গ্রামের ফয়জার মুন্সীর ছেলে।

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আলী সাজ্জাদ জানান, সোমবার রাত ৯টার দিকে ফয়জার মুন্সীর বাড়ির গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গোয়াল ঘরে পাঁচটি ছাগল ও একটি গরু ছিল। এ সময় ফয়জুরের বড় ছেলে মিরাজ গোয়াল ঘর থেকে প্রথমে একটি ছাগল বের করে নিয়ে আসেন। পরে অন্য ছাগল ও গরু আনতে গিয়ে গোয়াল ঘরের আগুনে আটকা পড়ে দগ্ধ হয়ে মৃত্যু হয় মিরাজের।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই গোয়াল ঘরের পাশাপাশি ফয়জুরের বাড়ির একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে মিরাজসহ একটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে।

 

এমি/দীপ্ত