‘গণভোট অধ্যাদেশ’ উপদেষ্টা পরিষদে অনুমোদন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গণভোট অধ্যাদেশ–২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ‘গণভোট অধ্যাদেশ ২০২৫‘ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, সকাল ১১ টায় গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শুরু হয়।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ বৈঠকে প্রধান উপদেষ্টা ‘গণভোট আইন‘ অনুমোদন করেন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More