শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
বিনোদন

‘খেলা হবে’ সংলাপ বাদ, যা বললেন আলিয়া

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘খেলা হবে’ সংলাপ বাদ, যা বললেন আলিয়া

রাজনৈতিক মঞ্চের স্লোগান ‘খেলা হবে’। দুই বাংলাতেই এই স্লোগানটি জনপ্রিয়। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে এই সংলাপটি ব্যবহার করা হয়েছে। তাও আবার আলিয়া ভাটের কণ্ঠে!

সম্প্রতি প্রকাশ হওয়া ট্রেলারে আলিয়ার মুখে কথাটি শোনা যায়। এরপরই শুরু হয় বিতর্ক। তাই ভারতীয় সেন্সর বোর্ড ছবিটির ওপর কাঁচি চালিয়েছে। বাদ দিয়েছে একাধিক দৃশ্য ও সংলাপ।

সোমবার (২৪ জুলাই) এই সিনেমার প্রচারণায় কলকাতায় এসেছিলেন আলিয়া–রণবীর। সাংবাদিকদের মুখোমুখি হলে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে।

প্রশ্নের জবাবে আলিয়ার কৌশলী উত্তর, ‘অনেকে অনেক কিছু বলছেন। সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সেটা ছবির কোনও ক্ষতি করবে না বলেই আমার বিশ্বাস।’

আলিয়া জানালেন, ছবিতে জয়া বচ্চনের সঙ্গে তার একটি বিশেষ দৃশ্যের জন্যই সংলাপটিকে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য, ‘এর বেশি এখন খোলসা করছি না। দর্শক ছবিটা দেখুক, তা হলেই সব স্পষ্ট হবে।’

ট্রেলার প্রকাশের পর আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপ দিয়েই প্রথম আলোচনায় আসে সিনেমাটি। ৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলারের ২ মিনিট ২৫ সেকেন্ডের মাথায় আলিয়া ভাটের মুখে এই বাক্য শুনে চমকে ওঠেন অনেক বাঙালিই।

মূলত এই বাংলা বাক্যের ব্যবহার শুরু হয়েছিল বাংলাদেশে। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান প্রথম ‘খেলা হবে’ স্লোগানটি তুলেছিলেন। আর সেই ‘খেলা হবে’ সংলাপটি সিনেমায় ঢুকিয়ে দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করন জোহর।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমেই সাত বছর পর নির্মাণে ফিরেছেন করন জোহর। আর ‘গালিবয়’ সিনেমার পর এই সিনেমাটিতে ফের জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং।

প্রসঙ্গত, আগামী ২৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে কমেডি–রোমান্টিক ঘরানার সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এতে আলিয়া ভাটের বাবা–মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায় চৌধুরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ।

এসএ/দীপ্ত নিউজ