শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অনন্য নাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, দেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।

শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অনন্য। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্বদানসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বার্তায় আরও বলা হয়, একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের সুস্পষ্ট স্বাক্ষর রেখে গেছেন। নারী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শোকবার্তায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।