শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারী সমর্থকদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আলাদা জোন বা বিশেষ ব্লকের ব্যবস্থা করা হয়েছে। এতে নারীরা সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে তাদের প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শামিল হতে পারবেন।

সময়সূচি ও নিয়মাবলি

ঘোষণা অনুযায়ী, বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতা–কর্মীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেয়া হয়েছে:

নিরাপত্তা কড়াকড়ি: নিরাপত্তার কারণে জানাজায় আসার সময় কোনো ধরনের ব্যাগ, ঝোলা বা পোঁটলা বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রবেশ ও শৃঙ্খলা: জানাজা শুরুর অন্তত এক ঘণ্টা আগে উপস্থিত হয়ে নির্ধারিত স্থানে অবস্থান নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।