ক্যানচাম বাংলাদেশের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কানাডা–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ক্যানচাম বাংলাদেশ) ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) কানাডার টরন্টোর রেডিসন ব্লু অ্যাটলাস গার্ডেন হোটেলে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কানাডা–বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের সহ–সভাপতি মোস্তফা কামরুজ্জামান সোবহান এবং কোষাধ্যক্ষ আলী বরকতিয়ার মাহমুদ ইকবালসহ অন্যান্য পরিচালক ও সদস্যরা।

বার্ষিক সাধারণ সভায় অর্থবছর ২০২৫–এর বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চেম্বারের ভবিষ্যৎ কার্যক্রম, পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়েও আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও কানাডার ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কানাডা–বাংলাদেশ চেম্বার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে সক্রিয় অংশগ্রহণ ও অব্যাহত সহযোগিতার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More