শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কোম্পানীগঞ্জে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে রডের আঘাতে বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোম্পানীগঞ্জে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে রডের আঘাতে বৃদ্ধের মৃত্যু
গ্রেফতারকৃত ৫ জন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে মোঃ হোসেন (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮ টায় রামপুর ৭ নং ওয়ার্ডের আবদুল খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রামপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (১৯),তার ভাই মেহেদী হাসান (২১), আহসান উল্যাহ সাজু (২৬), আনোয়ার হোসেন (৬৫), মুছাপুর ইউনিয়নের মুন্সি সওদাগর বাড়ীর মো.ইউসুফ মুন্সির ছেলে মোঃ ইসমাইল (৩৩) কে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়রা জানান, মোঃ ইসমাইল মুঠোফোনে আহসান উল্যাহ সাজুকে জানায় তার ভাই মেহেদী হাসান এর পারিবারিক বিষয়ে তার শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন কটু কথা বলা হচ্ছে। সে কথার জের ধরে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মোতাহের তার খালাতো ভাই আব্দুল গফুর ও আব্দুর রহমানসহ কয়েক জন মিলে আহছান উল্যাহ সাজুদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে যায়। এসময় মোতাহার হোসেনের বাবা মোঃ হোসেন ঝগড়া থামাতে গিয়ে রডের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম মিন্টু ঘটনা নিশ্চিত করে জানান ,তাদের দু‘পক্ষের মধ্যে মারামারির মিমাংসা করতে গেলে রডের আঘাতে মো.হোসেনের মৃত্যু হয় বলে জেনেছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত মো.হোসেন দু‘পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আঘাতে মারা গেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেছে এবং ৫ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ