দীপ্ত নিউজ
রাজনীতি

কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস–পরীক্ষায় ফিরে আসা ও কোটার যৌক্তিক সমাধান’ নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।


বুধবার
(১০ জুলাই) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়
, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস–পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ সংবাদ সম্মেলন করবে।


এতে আরও বলা হয়েছে
, আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।