শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কোচিং করানোর দায়ে চার শিক্ষককে অব্যাহতি, কোচিং সেন্টার সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কোচিং করানোর দায়ে চার শিক্ষককে অব্যাহতি, কোচিং সেন্টার সিলগালা
কোচিং সেন্টার সিলগালা করা হচ্ছে

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা চলাকালীন পরিক্ষার্থীদের কোচিং করানোয় একটি কোচিং সেন্টারকে সিলগালা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় কোচিং করানোর দায়ে চার শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৮ মে) রাতে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে ‘আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম‘ নামক কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. তুহিন, গণিত বিষয়ের সহকারী শিক্ষক মো. জহির উদ্দিন, কম্পিউটারের শিক্ষক ওয়াছিউর রহমান ও ইংরেজি বিষয়ের শিক্ষক মো. হেলাল উদ্দিন।

জানা যায়, পাবলিক পরীক্ষা চলাকালীন কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না মর্মে সরকারি নির্দেশনা থাকলেও আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম নামের একটি কোচিং সেন্টারে কয়েকজন শিক্ষক কোচিং নিচ্ছেন বলে খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন মিয়া।

পরে সরেজমিনে সত্যতা পেয়ে কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষককে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার পরিচালনা করায় এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া কোচিং সেন্টারটিকে সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু পরীক্ষার স্বার্থে আমরা এ ধরনের অভিযান চালিয়ে আসছি। আমাদের এ কাজে সকলের সহযোগিতা কামনা করি। যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আফ/দীপ্ত সংবাদ