শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কেরানীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার-মোটরসাইকেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কেরানীগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার-মোটরসাইকেল জব্দ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১৪৭০ বোতল ফেনসিডিল এবং বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

সোমবার (১০ জুন) রাতে কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১০-এর একটি টিম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- সাতক্ষীরার কলারোয়া দামোদর কাঠি গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে শেখ শফিজুল ইসলাম (৪৭ ) ও দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার মো. আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মাসুদ রানা (৪২)।

র‍্যাব-১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন জানান, মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলসহ অন্যান্য মাদক নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকার যোগে সরবরাহ করে আসছে। তারা আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মাদকের একজন বড় ডিলার ও অন্যান্য মাদক ব্যবসায়ীদের সহযোগে বিপুল পরিমাণ ফেনসিডিল দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মজুদ করে রাখছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৭০ বোতল ফেনসিডিল এবং বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক শফিজুলের বিরুদ্ধে যশোরের কেশবপুর থানায় ও সাতক্ষীরার কলারোয়া থানায় ২টি মাদক মামলা এবং মাসুদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাব-১০-এর অধিনায়ক।