শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

কেজিতে ১০ টাকা কমল চিনির দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কেজিতে ১০ টাকা কমল চিনির দাম

দেশে ৫ আগস্টের পর খুচরা ও পাইকারি বাজারে কমেছে চিনির দাম।

আগে খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হতো ১৩৫ টাকায় যা বর্তমানে বিক্রি হচ্ছে ১২৫ টাকা থেকে ১২৭ টাকায়। অর্থাৎ প্রতিকেজি চিনিতে কমেছে ৮ থেকে ১০ টাকা। একইভাবে পাইকারি বাজারেও কমেছে দাম।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী প্রতিকেজি চিনি ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে প্রতিকেজি চিনি পাইকারিতে ১২২ টাকা থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সরকারি চিনি মিলগেটে বিক্রি করা হচ্ছে ১২৫ টাকা করে। এ দাম দীর্ঘদিন ধরে একই রকম আছে। তবে আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমেছে। সে অনুযায়ী দেশে চিনির দাম আরও কমা উচিত ছিল।’

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।