দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লা সিটি মেয়র আর নেই

আল আমিন
আল আমিন
কুমিল্লা সিটি মেয়র আর নেই
কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত

কুমিল্লা সিটিকুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার মেয়রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।
কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন আরফানুল হক।
আরও পড়ুন: কুমিল্লায় বোরকা পরে যুবলীগ নেতাকে গুলি, ভিডিও ভাইরাল

তিনি গত বছরের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ২৩ জুন গেজেট প্রকাশিত হয়। ৫ জুলাই মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৭ জুলাই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আরফানুল হক রিফাত।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।