শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন
কুমিল্লা বোর্ড

কুমিল্লা শিক্ষাবোর্ডে ২৭২ কেন্দ্রে ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন পরীক্ষার্থী বসছেন এসএসসি পরীক্ষায়। গতবারের চেয়ে এ বছর ৪ হাজার ৫৫৮ জন কম পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর ও ফেনীসহ ছয় জেলা থেকে অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ৪৬৫ এবং ছাত্রী ১ লাখ ৭ হাজার ৬৪১ জন।

এদের মধ্যে বিজ্ঞানে ৫৮ হাজার ৯৮৭ মানবিকে ৬৫ হাজার ৬১২ ও ব্যবসায় ৬০ হাজার ৪৪৭ জন।

তারমধ্যে কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ৬২ হাজার ৮১২ জন্য এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এদিকে রেজিস্ট্রেশন করলেও কুমিল্লা বোর্ডে ৫৭ হাজার ১৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না। ঝড়ে পড়া এ তালিকায় সবচেয়ে বেশি ছাত্রী ৩২ হাজারের অধিক।

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনায় নিয়োজিত রয়েছেন কুমিল্লার ১০২টি কেন্দ্রে সাড়ে ৬০০ এর মত পুলিশ সদস্য।

যূথী/দীপ্ত সংবাদ