শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে খুন
গ্রেপ্তারকৃত মোঃ রাব্বি হোসেন

কুমিল্লায় বকশিশের ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে এক সহকর্মীর হাতে আরেক সহকর্মী কিশোর খুন হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টার পর শুক্রবার (১২ মে) ভোর রাতে রক্তমাখা ছুরিসহ আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নিহত কিশোর মোঃ মারুফ (১৯) সদর দক্ষিণ উপজেলার ঘোষগাঁও কাজী বাড়ির মৃত হাফেজুর রহমানের ছেলে।

র‍্যাব–১১ সিপিসি–২–এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বুধবার (১০ মে) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার এলাকায় এস কে পেট্রল পাম্পে কর্মরত কিশোর মোঃ মারুফকে তার সহকর্মী হত্যাকারী মোঃ গোলাম রাব্বি (২২) ছুড়িকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকার মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ রাব্বি হোসেনকে (২২) আসামী করে মামলা করেন। পরে র‍্যাব শুক্রবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে মোঃ রাব্বি হোসেনকে গ্রেপ্তার করে।

জানা য়ায়, নিহত মারুফ ও হত্যাকারী মোঃ রাব্বি হোসেন প্রায় ৩ মাস পূর্ব একসাথে এস কে ফিলিং ষ্টেশনে নজেলম্যান হিসাবে চাকুরীতে যোগদান করে। শিফট অনুযায়ী গত ৯ মে রাত ৮ টা থেকে ১০ মে সকাল ৮টা পযন্ত রাব্বির বদলী হিসেবে দায়িত্ব পালন করে তার সহকর্মী বন্ধু মারুফ। এসময় দায়িত্ব পালনকালে বিভিন্ন যানবাহনের চালকের নিকট হতে পাওয়া বকশিশের ১০০ টাকার ভাগ দাবি করে রাব্বি।

এই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি পর রাব্বি অফিস কক্ষ থেকে ছরি এনে মারুফকে বুকে ও গলায় উপরর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আফ/দীপ্ত সংবাদ