শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা আত্নসাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে অর্ধকোটি টাকা আত্নসাৎ
প্রতারককে গ্রেপ্তার

প্রতারনার মাধ্যমে কুমিল্লায় শিক্ষানবিশ আইনজীবীদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সহযোগিসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই প্রতারক আইনজীবি পরিচয়ে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে এ অর্থ হাতিয়ে নেন।

সোমবার (২৭ মার্চ ) সকালে নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র্যাব জানায়, একাধিক ভোক্তভোগির অভিযোগ তদন্ত করে সোমবার ভোর রাতে নগরীর ধর্মসাগর এলাকা থেকে প্রতারক কথিত এডভোকেট মোঃ এহতেশামুল হক নোমান ও সহযোগি তার শ্যালক জাহিদ হাসান ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, সার্টিফিকেট, ব্যাংকের চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রীনশট, আইনজীবী সম্বলিত মনোগ্রামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

আল/দীপ্ত