শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় নিজেদের বাড়ির পাশেই দাফন করা হবে অপ্রতিমকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় নিজেদের বাড়ির পাশেই দাফন করা হবে অপ্রতিমকে
অপ্রতিম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে শেষ বিদায় দেওয়া হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এ তথ্য জানান।

উপাচার্য বলেন, নিহত অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায়। নানার বাড়ি চাঁদপুরে। কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় যে বাড়িতে তারা থাকতেন সেটি তাদের নিজেদের করা বাড়ি। অপ্রতিমের জন্ম হয়েছিল এখানেই। সে বড়ও হয়েছে এই গন্ধমতি এলাকায়। তাই তার পরিবারের ইচ্ছায় বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হবে তাকে।

তিনি আরও বলেন, রবিবার সকাল ১০টায় অপ্রতিমের জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। জানাজা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে সাড়ে ১০টায় তাকে দাফন করা হবে।

এর আগে ময়নাতদন্ত শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে অপ্রতিমের মরদেহ আনা হয় কোটবাড়ি গন্ধমতি এলাকায়। তার মরদেহ আনার পর শেষবার একনজর দেখার জন্য দূর–দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। দুপুর থেকে পুরো এলাকাজুড়ে যে শোকের মাতম তৈরি হয়েছে সেটি রাতেও দেখা গেছে।