শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় দুই হাসপাতাল সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কুমিল্লায় দুই হাসপাতাল সিলগালা
দুই হাসপাতালকে সিলগালাসহ চার লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।

কুমিল্লায় লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনাসহ নানা অনিয়মে দুই হাসপাতালকে সিলগালাসহ চার লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মার্চ) এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা। এসময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল কো-অর্ডিনেটর ডা. মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লার শাকতলা এলাকায় নিউ সিটি হাসপাতাল নামে একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এমনকি তারা লাইসেন্সের এর জন্য কোন আবেদনই করেনি। যে কারনে হাসপাতালটিকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। অনিয়মের সাথে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করায় কর্তৃপক্ষকে দুই লাখ জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর রেইসকোর্সে কমফোর্ট হাসপাতালে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার ও রোগী থাকার জন্য রুমে অপরিচ্ছন্নতা দেখতে পায়। এসময় ভ্রাম্যমাণ আদালত এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে লাইসেন্স দেখতে চাইলে তারা কোন কার্যকর লাইসেন্স দেখাতে পারেনি। ২০১৯ সালের পর থেকে এই প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়ন করেনি। কমফোর্ট হাসপাতালও অনিয়ম করে স্বাস্থ্যসেবা পরিচালনা করা তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

এমি/দীপ্ত