শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় তুচ্ছ ঘটনার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় তুচ্ছ ঘটনার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাসুরের বিরুদ্ধে। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার মনি প্রবাসী মাসুদ আলমের স্ত্রী ও তিন সন্তানের জননী। এ দম্পতির ছোট ছেলের বয়স ৩ মাস।

একই গ্রামের মমতাজ মিয়ার ছেলে অভিযুক্ত খোরশেদ আলম পেশায় একজন অটোরিকশা চালক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানে কাজ ব্যস্ত ছিলেন শারমিন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত খোরশেদ দা দিয়ে এলোপাতাড়ি শারমিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত