শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় ঘর পাচ্ছেন ১৭৯০টি পরিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় ঘর পাচ্ছেন ১৭৯০টি পরিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষ

কুমিল্লার ১৭ উপজেলার আরও ১৭৯০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ভূমিসহ ঘর পাচ্ছেন। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। সোমবার (২০ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলায় ২৯৩৬টি পরিবারকে আগের ধাপে ভূমি ও ঘর দেয়া হয়েছে। আগামী ২২ মার্চ ১৭৯০টিসহ মোট ৪৭২৬টি পরিবারের পুনর্বাসন হবে।

এছাড়া জেলার চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, চান্দিনা, লালমাই ও বি-পাড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ অন্যরা।

 

এমি/দীপ্ত