শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ৫ ডাকাত গ্রেফতার

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নগরীর দক্ষিনচর্থা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, ৩ টি তাজা কার্তুজ, একটি স্টীলের চাপাতি একটি ১ ফুট লম্বা চাইনিজ কুড়াল ও দুইটি স্টীলের সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো দক্ষিনচর্থা এলাকার মোঃ সোহেল ওরফে ক্যাম্বেল(৩০), মোঃ রুবেল (৩২), কাউছার(১৯), জেলার সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মোঃ ইমরান হোসেন(২৩) ও সুবর্ণপুর গ্রামের তারিকুল ইসলাম ভুইয়া(২৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া বলেন, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় ডাকাতও ছিনতাই দলের সদস্য। তারা অটোরিক্সা ও সিএনজি করে শহরের মধ্যে ঘুরতে থাকে এবং সুযোগ বুঝে যেকোন জায়গায় মানুষের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নেয়।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মার্ডার, ব্যাংক ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলার সহ একাধিক মামলা রয়েছে। গতকাল রাতে তাদের গ্রেফতারের পর অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত দুটি মামলা দায়ের করা হয়েছে।

আল/দীপ্ত সংবাদ