বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন অঙ্গনের নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। প্রাণী অধিকার নিয়ে বরাবরই সোচ্চার অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে লেখেন, “একজনের কনটেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে মরতে হবে, এটা সে বোঝেনি–বোকা কুকুর!”
অনেকেই মন্তব্য করেন, “ভয়ানক।”
পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনেকেই লিখেন, ‘মাননীয় সরকার, দেশের মানুষগুলো ঠিক করেন, দেশ অটো ঠিক হয়ে যাবে।’
অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘লজ্জাহীন বিবেকহীন প্রতারক প্রাণীকুলে একমাত্র মানুষ ই হতে পারে! কুকুরের বিশ্বাস ও মানুষ ভেঙে ফেলেছে! তবে এর উল্টো ও আছে। সঠিক মানুষকে সম্মান না করার জন্য চারপাশে আবর্জনা বাড়ছে। মানবিকগুনের মানুষকে ভুল না বুঝে ভালবাসতে শিখুন, আর পশুরূপীদের জন্য একরাশ ঘৃণা।’