Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে পাঠাগার গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কুড়িগ্রামে পাঠাগার গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন
'সাতভিটা গ্রন্থনীড়'

দিনমজুর হয়েও নিজ গ্রামে পাঠাগার গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের উলিপুরের জয়নাল আবেদীন। বইয়ের প্রতি ভালোবাসা আর গ্রামের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতেই তার এমন উদ্যোগ।

পঞ্চম শ্রেণীতেই লেখাপড়ার পাঠ চুকে যায় জয়নালের। ১১ বছর বয়সে জীবিকার তাগিদে কাজ শুরু করেন ইট ভাটায়। তবে বই পড়ার আগ্রহে ভাটা পড়েনি তার। কাজ শেষে প্রায় প্রতিদিনই ফুটপাথের দোকান থেকে কমদামে বই কিনে বাড়ি ফিরতেন তিনি। ধীরে ধীরে বাড়তে থাকে বইয়ের সংখ্যা। ২০১৮ সালে বাড়ির পাশে এক শতক জমি কিনে গড়ে তোলেন, ‘সাতভিটা গ্রন্থনীড়’ নামের পাঠাগার।

পাঠাগার প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন বলেন, ‘আমি ছোট থেকেই বই পড়তে পছন্দ করি এবং সে চিন্তা থেকে পাঠাগার করার কথা আমার মাথায় আসে, জায়গায় সল্পতা আছে পঠক সংখ্যা বৃদ্ধির কারণে সংকট হচ্ছে। যদি ভাতা ও টাকার ব্যাবস্থা করা হয় তাহলে আরো দীর্ঘ করতে পারতাম।’

জয়নালের পাঠাগারের গল্প ছড়িয়ে পড়ে আশপাশেরও গ্রামেও। ২০২২ সালে সরকারি সহায়তায় নতুন রূপ পায় পাঠাগারটি। বর্তমানে মনোরম পরিবেশে সেখানে বই পড়ার সুযোগ পাচ্ছে গ্রামের শিশু–কিশোরসহ সব বয়সীরা।

পাঠাগারটিতে এখন নিয়মিত পাঠকের সংখ্যা প্রায় ৬শ’। আর গ্রন্থনীড়ের সংগ্রহে আছে প্রায় ৪ হাজার বই। সপ্তাহের সাতদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে জয়নালের এই পাঠাগার।

 যূথী/দীপ্ত সংবাদ