শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ
কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রা

কুড়িগ্রামে মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্তর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের হয়।

এ শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন অংশ নেয়। অপর দিকে প্রচ্ছদ চত্তর থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রচ্ছদ কুড়িগ্রাম মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

 

অনু/দীপ্ত সংবাদ