শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

কুড়িগ্রামে অগ্নি দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুড়িগ্রামে অগ্নি দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান
কুড়িগ্রামে বিশেষ অভিযান

কুড়িগ্রামে অগ্নি দুর্ঘটনা রোধে বিভিন্ন বিপনি বিতানে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (৫ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন বাজার ও কাপড় মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রতিষ্ঠানে মেয়াদোর্ত্তীন বিদ্যুতের তার ও মিটার রয়েছে কিনা এবং অগ্নি নির্বাপক যন্ত্র যথাযথভাবে স্থাপন করা আছে কিনা তা পরিদর্শন করা হয়।

এসময় পৌর মেয়র কাজিউল ইসলাম, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম খলিল, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

অনু/দীপ্ত সংবাদ